ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বেজুড়ে আরও ২৮০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিনশোতে।

আরও পড়ুন : সবাইকে ঐক্যবদ্ধ হতে দুদুর আহ্বান

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় একশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩৪ হাজার ২৯৭ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৩৩ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৭৩৪ জনে।

আরও পড়ুন : ব্যালট ভোটগ্রহণে বিএনপির আগ্রহ নেই

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ৭৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২৯৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৫৮ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন মারা গেছেন।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ মার্কেটে সার্ভে শুরু কাল

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ৩৮ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৫ হাজার ৮৫৪ জন মারা গেছেন।

এ সময় মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ১৩ জন।

আরও পড়ুন : আগামী বছর বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষা

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৩৬ জন এবং মারা গেছেন ৩৬ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ৭৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৪২০ জনের।

একই সময়ে কলম্বিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৬ জন এবং মারা গেছেন ১২ জন।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ২১ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ২ জন মারা গেছেন।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ১৩ জন।

আরও পড়ুন : বঙ্গবাজারের ঘটনা একটা দুর্ঘটনা

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনেজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা