স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৫ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২৩ জন।

আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৫জন। আর মৃত্যু হয়েছিল ৮৫২ জনের। গত দুই দিন সংক্রমণ প্রায় একই থাকলেও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন জাপানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রামক ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫১ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন মারা গেছেন জার্মানিতে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮১ লাখ ২৭ হাজার ১৯৭ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৬ হাজার ৭৩৫ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা