ফের বেড়েছে মৃত্যু ও  শনাক্ত
স্বাস্থ্য

ফের বেড়েছে মৃত্যু ও  শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯৬ হাজার ৮১ জন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ৩০ হাজার ৯৭৭ জন এবং শনাক্ত বেড়ে ৬৪ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু আর সংক্রমণে শীর্ষে রয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে জাপান, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩১১ জন এবং শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩ লাখ ৮২ হাজার ৯১৩ জন করোনায় শনাক্ত হয়েছেন এবং ১১ লাখ ৪ হাজার ২২৯ জন মারা গেছেন।

জাপানে একদিনে ১ লাখ ৩৩ হাজার ৩৬১ জন সংক্রমিত হয়েছে এবং ১৬০ জন মারা গেছেন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০৬ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৮ হাজার ৬৪২ জন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৬২২ জনের।

একদিনে ফ্রান্সে শনাক্ত ৪৯ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ১৩৪ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৫১১ জন।

আরও পড়ুন : বুস্টার ডোজ ক্যাম্পেইন শুরু

দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৭০ হাজার ৩২৪ জন এবং ৫৩ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৩০ হাজার ১৬৪ জন।

করোনা শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১০২ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ২৭ হাজার ১৭১ জন।

আরও পড়ুন : ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৯ হাজার ৩২৫ জন।

তাইওয়ানে একদিনে সংক্রমিত ১৭ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৩১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮২ লাখ ১০ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬০ জনের।

আরও পড়ুন : ডিপথেরিয়ায় ৩৯ শিশুর মৃত্যু

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৬ লাখ ২৭ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৪ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা