বিশ্বে কমেছে মৃত্যু ও  আক্রান্ত
স্বাস্থ্য

বিশ্বে কমেছে মৃত্যু ও  আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। মারা গেছেন ৫৮৬ জন। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৭ হাজার ১৮০ জন।

আরও পড়ুন : মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১৮

শনিবার (১৯ নভেম্বর) আক্রান্ত হয়েছিল ছয় লাখ ৩০ হাজার ৮৪০ জন। মারা গিয়েছিল তিন হাজার ৭৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ২৮ লাখ ৮২ হাজার ১৬ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ২৫ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ২৭০ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১৬ লাখ ৬২ হাজার ৫১৯ জনে। মোট মারা গেছে ১১ লাখ দুই হাজার ৫০৫।

আরও পড়ুন : ডিপথেরিয়ায় ৩৯ শিশুর মৃত্যু

ভারত তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৭ লাখ ১৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৭৪ জনের।

ইউরোপের দেশ ফ্রান্স আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার ১৬৩ জন।

জার্মানি আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬২ লাখ পাঁচ হাজার ৪০৫ জন। আর এক লাখ ৫৬ হাজার ৬১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফের মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয়। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৯৯৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা