ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত
স্বাস্থ্য

ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় দু’জন মারা গেছে। গতদিন এই ভাইরাসে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আরও পড়ুন : আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু

সোমবার (২৪ অক্টোবর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৫৪ জনের নমুনায় নতুন করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন তিন হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩৯ জন।

এতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৯৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

আরও পড়ুন : করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৩৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।

রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৪ জন। শনাক্তের হার চার দশমিক ১৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ।

আরও পড়ুন : বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। সূত্র : বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা