দেশে আরও একজনের প্রানহানি
স্বাস্থ্য

দেশে আরও একজনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে একজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩১৫ জনে। আর একাই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬০৪ জনে।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৮৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৪টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৫২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৭৯ হাজার ৮০২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৫ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৩৪ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন।

আরও পড়ুন: ফিলিস্তিনকে সহযোগিতা দেবে রাশিয়া

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা