স্বাস্থ্য

সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

সান নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৮ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৮১০ জন।

আরও পড়ুন: লাভের মুখ দেখলো না ‘লাল সিং চাড্ডা’

শনিবার (১৩ আগস্ট) করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৯২৬ জন এবং এ রোগে মারা গেছেন ২১৪ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ১১৬ জন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে পাচার রোধে তেলের দাম বৃদ্ধি

জাপান ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো, ব্রাজিল (মৃত ২৯২ জন, নতুন আক্রান্ত ২৩ হাজার ৫৫২ জন), ইতালি (মৃত ১৫২ জন, নতুন আক্রান্ত ২৬ হাজার ৬৮৯ জন), স্পেন (মৃত ১১০ জন, নতুন আক্রান্ত ৪ হাজার ৫২৮ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ২৮ হাজার ৬৭১ জন, মৃত ৫৮ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ১২ হাজার ৩৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৫ হাজার ৭৬৭ জন।

আরও পড়ুন: আমাকে দেখে কি বুড়ো মনে হয়?

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা