স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য

তেলের মূল্যবৃদ্ধির নেপথ্যে যুদ্ধ

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় সব দেশেই বেড়েছে। অন্য কোনও অভ্যন্তরীণ কারণে এই দাম বাড়েনি। বেড়েছে একমাত্র যুদ্ধের প্রভাবে। যদিও জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী দলের লোকজন মিথ্যাচার করছেন।

আরও পড়ুন: গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ইচ্ছে করে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। অনেক বেশি দামে তেল কেনা হয়েছে। তাছাড়া সামনের দিনগুলোতে যাতে দেশে তেলের সংকট না হয়, ঠিকঠাক মতো যেন সবাই তেল পায়- সেজন্যই দাম বাড়ানো হয়েছে।

জাহিদ মালেক বলেন, সরকার পরিকল্পিতভাবে এলাকাভিত্তিক লোডশেডিং দিচ্ছে। অচিরেই এই লোডশেডিংয়ের সমস্যা কেটে যাবে। আর তেলের দামও সবসময় একরকম বাড়তি থাকবে না। বিশ্ববাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। দেশে খাদ্যের কোনও অভাব নেই। হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম ঠিকঠাক মতোই চলছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতি সরকারের ভালোবাসা থাকলেই কেবল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। একসময় দেশের গ্রামেগঞ্জে রাস্তাঘাট ঠিক ছিল না। বিদ্যুতের আলো ছিল না। চিকিৎসার অবস্থা খুব খারাপ ছিল। এখন মানুষ বিদ্যুৎ পাচ্ছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। ইউনিয়ন পর্যায়েও কমিউনিটি ক্লিনিক রয়েছে। উপজেলা পর্যায়ে হাসপাতাল রয়েছে। চিকিৎসাখাতে পর্যাপ্ত চিকিৎসকসহ ওষুধের কোনও সংকট নেই।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি ড. বার্দান জাং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা