বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে
স্বাস্থ্য

বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। পাশাপাশি, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১৮ হাজার ৩৪০ জন।

আরও পড়ুন : বাংলাদেশের দাপুটে জয়

আগের দিন শনিবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিল ৮৮৬ জনের। এছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।

শনিবারের মতো রোববারও বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল ইতালি। দেশটিতে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৯২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।

অন্যদিকে এই দিন কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এ দেশটিতে রোববার এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯৬৩ জন।

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে রোববার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জাপান (নতুন আক্রান্ত ৫১ হাজার ৭৩৮ জন, মৃত্যু ১৩ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ৩২ হাজার ১৯৫ জন, মৃত্যু ৫৫ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩১ হাজার ৪০৬ জন, মৃত্যু ১৩ জন), তাইওয়ান (নতুন আক্রান্ত ২৭ হাজার ৮৪৪ জন, মৃত্যু ৭১ জন) এবং রাশিয়া (মৃত্যু ৩৯ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৩৯৮ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৬৯২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮৮৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৭ হাজার ৮০৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৭৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭৩ হাজার ২৩ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৬৪ জন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা