বিশ্বজুড়ে কমেছে মৃত্যু
স্বাস্থ্য

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৬২ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৬৭ হাজার ৬০৩ জন।

আরও পড়ুন : তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

রোববার (৩ জুলাই) সকালে সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার প্রতিমুহূর্তের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৭ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার পাঁচজন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ১৩০ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৭২০ জন রোগী। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৭১ হাজার ৯৩৮ জন।

আরও পড়ুন : পরিত্যক্ত বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ছয় হাজার ৯০২ জন। এ নিয়ে দেশটিতে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি আট লাখ ৮০ হাজার ৫৮৪ জন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত ১৫ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৫০ লাখ ১০ হাজার ৩৪১ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮৪ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৮৪ জন।

আরও পড়ুন : মসজিদের দানবাক্সে মিলল ১৬ বস্তা টাকা

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৬ জনের।

একই সময়ে উত্তর কোরিয়ায় নতুন সংক্রমিত ১০ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৬২ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৫৫২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৮২ লাখ ১৪ হাজার ৫০১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় ৫৪ জন, জাপানে ১৬ জন, ইন্দোনেশিয়ায় পাঁচজন, মেক্সিকোতে ৩১ জন, পোল্যান্ডে ছয়জন, থাইল্যান্ডে ১৭ জন, চিলিতে ৩৮ জন, তাইওয়ানে ৯৬ জন, গ্রিসে ২৬ জন, ফিলিপাইনে ১৩ জন, পেরুতে ১৯ জন, নিউজিল্যান্ডে ২১ জন, গুয়েতেমালায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুর্যোগেও এখন খাদ্য সংকট হয় না

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা