স্বাস্থ্য

২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

সান নিউজ ডেস্ক: সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৯১৭ জন। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩৭ জনের। এছাড়া এই দিন কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৯৫২ জন।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শনিবার (২ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫৯ হাজার ৭৯০ জনের। সুস্থ হয়েছেন ৫২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৭০৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের শীর্ষে ফ্রান্স। দেশটিতে ১ লাখ ২৫ হাজার ৬৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২৯৮ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

আরও পড়ুন: ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ লাখ ২ হাজার ৫৪৯ জন এবং মৃত্যু ২৮১ জন। ইতালিতে আক্রান্ত ৮৬ হাজার ৩৩৪ জন এবং মৃত্যু ৭২ জন। তাইওয়ানে মৃত্যু ১২১ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৮০০ জন। যুক্তরাজ্যে মৃত্যু ৮৭ জন এবং আক্রান্ত ২০ হাজার ৭২০ জন। স্পেনে মৃত্যু ৬৯ জন এবং আক্রান্ত ২৮ হাজার ৪৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৩৪ হাজার ৯২৭ জন এবং মৃত্যু ৩৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা