স্বাস্থ্য

বিশ্ব জুড়ে ১০৭৯ মৃত্যু

সান নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৯ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৮৬৫ জন। এছাড়া একই সময়ে বিশ্বে ৪ লাখ ৮১ হাজার ৭৭৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: সিনেমা শুধু অনন্তের একার নয়

শনিবার (১৮ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৫১৫ জন। আর করোনা শনাক্ত বেড়ে মোট ৫৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৫ জন হয়েছে।

আরও পড়ুন: হাদিসুরের পরিবার পেলো ৫ লাখ ডলার

এদিকে দৈনিক সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২০০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৭৩৩ জনে। বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মোট ৮ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৮১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে মোট ১০ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা