ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বাড়ি গিয়ে টিকা দেওয়ার পরামর্শ

সান নিউজ ডেস্ক: দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। টানা দুইদিন সংক্রমণ একশো ছাড়িয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া মানুষদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত।

আরও পড়ুন: নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১০৯ জন। প্রায় আড়াই মাস দৈনিক সংক্রমণ একশোর নিচে থাকলেও গত দুই দিনে তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ গত ২৫ মার্চ একদিনে শনাক্তের সংখ্যা ছিল একশোর ওপরে।

দেশে নতুন করে সংক্রমণ বাড়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণের হার কিছুটা বেড়েছে। কয়েক মাস দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। গত দুইদিন করোনায় আক্রান্তের সংখ্যা সে তুলনায় বেশ বেড়েছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চাই।

হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন বলেন, আমার মতে এটি করোনার পঞ্চম ঢেউ। মার্চ মাসে এর চতুর্থ ঢেউ শেষ হয়েছিল। আক্রান্ত মানুষের শরীরে তিন মাস প্রতিরোধ ক্ষমতা থাকে। তিন মাস পর তা পুরোপুরি চলে না গেলেও আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে। টিকার ক্ষেত্রেও তা-ই, টিকা নেওয়ার তিন-চার মাসের মধ্যে এর কার্যকারিতা কমতে থাকে। এজন্য নির্দিষ্ট সময় পর সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: একনেকে ১০ প্রকল্প অনুমোদন

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বিষয়ে শিথিলতা দেখায়নি। কিন্তু চলাফেরায় আমরা তা দেখাচ্ছি। মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব মানা- এসব যেন আমরা ভুলে গেছি। করোনা অ্যালার্ট এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আগের মতোই স্বাস্থ্য সচেতনতার তাগিদ দিয়ে অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেন, আমাদের জনসমাগম ও ভিড় এড়িয়ে চলতে হবে। বাড়ির বাইরে বিশেষ করে গণপরিবহনের চলাচলকারীদের অবশ্যই মাস্ক পরতে হবে। করোনাভাইরাস সংক্রামক হওয়ায় এতে একজন থেকে অন্যজন আক্রান্ত হতে পারেন। ফলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দেশের প্রতিটি মানুষকেই ভ্যাকসিনের আওতায় আনার আহ্বান জানিয়ে এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, দেশের প্রত্যেক প্রাপ্তবয়ষ্ক মানুষকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আদম শুমারির মতো বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া মানুষদের এ টিকা দিতে হবে। বুস্টার ডোজ কম লোক নিলেও সবাই যেন অন্তত প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা পায়, সেটা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: চুয়েট বন্ধ ঘোষণা

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৯ ডিসেম্বর দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এ পর্যন্ত মোট বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ৬৭ লাখ মানুষ। প্রথম ডোজ নেওয়া টিকাগ্রহীতার ১৪ দশমিক ২৩ শতাংশ বুস্টার ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে এমন সাড়ে ৪ কোটি মানুষ বুস্টার ডোজের অপেক্ষায় রয়েছেন। দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর চার মাস পার হয়েছে এমন ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দিচ্ছে সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা