আহতদের বিনামূল্যে সেবা দিচ্ছে ডিজিটাল হসপিটাল
স্বাস্থ্য
সীতাকুণ্ড অগ্নিকাণ্ড

আহতদের বিনামূল্যে সেবা দিচ্ছে ডিজিটাল হসপিটাল

সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের বিনামূল্যে ডাক্তারী সেবা দিচ্ছে ডিজিটাল হসপিটাল।

গত রোববার ( ৫ জুন ) সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন এখনও জ্বলছে। এরই মধ্যে ঝরে গেছে ৯ ফায়ার ফাইটারসহ ৪৩ তাজা প্রাণ। দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় দুই শতাধিক মানুষ। অনেকে হাসপাতালের বার্ন ওয়ার্ডে গুরুতর অবস্থায় আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক লোককে ভর্তি করা হয়েছে তাদের অনেকের অবস্থা গুরুতর। কিছু মানুষের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা।

নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও কুমিল্লাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সীতাকুণ্ড ট্র্যাজেডিতে ফায়ার ফাইটারদের বীরত্ব অনস্বীকার্য।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অপ্রত্যাশিত এই ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ভয়ংকর এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত সবার দ্রুত সুস্থতা কামনা করছি।

এই দুর্ঘটনায় দগ্ধ, আহত ও আহতের পরিবারের স্বাস্থ্যসেবায় পাশে আছে ডিজিটাল হসপিটাল। ডিজিটাল হসপিটাল এখন পর্যন্ত ১৫ লক্ষের অধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে অডিও কল, ভিডিও কল এবং ডাক্তার চ্যাটের মাধ্যমে।

দগ্ধ, আহত ও আহতের পরিবারের সদস্যদের যেকোনো ধরণের স্বাস্থ্যসম্পর্কিত জিজ্ঞাসা, হাসপাতাল ফেরত রোগীদের পরিচর্যা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ও বিনামূল্যে তাৎক্ষণিক অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে কল করুন ০৮০০০১১১০০০ নম্বরে (টোল ফ্রি) এবং ভাষা নির্বাচনের পর ২ প্রেস করুন।

এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ডিজিটাল হসপিটাল অ্যাপ ডাউনলোড করে এ সেবা নেয়া যাবে। ডিজিটাল হসপিটাল অ্যাপ ডাউনলোড করা যাবে এই লিংক থেকেঃ https://cutt.ly/DigitalHospitalApp

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা