সংগৃহীত
শিক্ষা

শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোড শুরু

নিজস্ব প্রতিবেদক : ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রের ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন : গুজবে প্রতারিত করার চেষ্টা চলছে

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে চাকরিপ্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর নিচে প্রবেশপত্র ডাউনলোডের অপশন দেখা যাবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুন : আবারও খুবি শিক্ষার্থীকে মারধর

এনটিআরসিএরর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ পর্যায় এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষা হলে কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। কোনো প্রকার মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন : ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা কাল

প্রসঙ্গত, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ বলছে, এ আবেদন অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। ১৮তম শিক্ষক নিবন্ধনে গত বছরের ৯ নভেম্বর সকাল ৯টা থেকে প্রার্থীরা আবেদন করা শুরু করেন। আবেদন শেষ হয় ৩০ নভেম্বর। আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা