ছবি: প্রতীকী
স্বাস্থ্য
ঢাকা দক্ষিণে

এ প্লাস ক্যাম্পেইন শুরু ৪ জুন

সান নিউজ ডেস্ক: আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন হবে। জাতীয় আয়োজনের সঙ্গে সমন্বয় রেখেই এ আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: বিএনপিকে নির্বাচনে আসতে হবে

রোববার (২২ মে) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ক্যাম্পেইন উপলক্ষে ডিএসসিসি আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এ তথ্য জানানো হয়।

৪ দিনব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় ১,৮২৭ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৭৮ হাজার ৪০৮টি শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৬ হাজার ৯৩৫টি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন-এ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: ফেনীতে গরুসহ গ্রেফতার ৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পুষ্টি সেবা (এনএমএস)-এর লাইন ডিরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, ঢাকার সিভিল সার্জন, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপিএইচসিএসডিপি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা ও এনএইচএসডিপি’র প্রতিনিধি, ইউনিসেফ-এর প্রতিনিধি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম’রা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা