স্বাস্থ্য

একদিনে শনাক্ত প্রায় ৭ লাখ

সান নিউজ ডেস্ক: বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২ হাজার ৩২৫ জন। তবে এই দিন ১০ লাখ ৪৩ হাজার ৫২০ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ, গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৮৯৫ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এর মধ্যে দক্ষিণ কোরিয়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯০ জন এবং করোনাজনিত অসুস্থতায় দেশটিতে মৃত্যু হয়েছে ২১৮ জনের। একই দিন রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৭ জনের এবং দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৯১ জন।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো, জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৬৫১ জন, ‍মৃত ১৫০ জন), যুক্তরাষ্ট্র (মৃত ১৮০ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ১৪২ জন), ফ্রান্স (মৃত ১৪৯ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ৬৪৮), ইতালি (মৃত ১২৫ জন, নতুন আক্রান্ত ৩০ হাজার ৬৩০ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৭১৭ জন, মৃত ৪২ জন) এবং জাপান (নতুন আক্রান্ত ৪৮ হাজার ২৪২, মৃত ৩৮ জন)।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৭২৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৩৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮৭ জন।

আরও পড়ুন: শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৭৮ হাজার ৬৬৭ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৯৮১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা