ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৭৩ জন

চট্টগ্রাম প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৪৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬২ জনে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় ২.৯৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫০ জন নগরের এবং ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা দেবে র‌্যাব

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৫ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জন, শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৮ জন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা