ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২.৭৯ শতাংশ

চট্টগ্রাম প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জনে এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২.৭৯ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা