বিশ্বে এ পর্যন্ত করোনায় ৩৯ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ৮৩১৯ মৃত্যু

আন্তর্জতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। এসময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন। আগের দিন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৮৪ জনের।

মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ১৮২ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রণ হয়েছেন ফ্রান্সে আর দৈনিক মৃত্যুতে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এসময়ের মধ্যে ১ লাখ ৫ হাজার ২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ১ হাজার ৫১ জনের। এ নিয়ে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৬২৪ জন আক্রান্ত ও ৯ লাখ ২৫ হাজার ৬৫৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন আক্রান্ত এবং মারা গেছেন ১৭০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ২ কোটি ৬ লাখ ২ হাজার ৯৩২ জন ও মৃত্যু বেড়ে ১ লাখ ৩২ হাজার ৩৭৭ জনে দাঁড়ায়।

আরও পড়ুন: মরক্কোর কূপে শিশু রায়ান, ফিরল নিথর হয়ে

দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ২৮২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭১৪ জনের। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার জন আক্রান্ত ও মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা