স্বাস্থ্য

মৃত্যুর সঙ্গে কমেছে শনাক্ত ও শনাক্তের হার

সান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সঙ্গে কমেছে শনাক্ত ও শনাক্তের হার। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। একই সাথে শনাক্তের হার কমে ৩১ দশমিক ৬৪ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সংক্রমনের হার ৪৮.৪৮ শতাংশ

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১৬ হাজার ৩৩ জন; শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।

আরও পড়ুন: ফ্রান্সে একদিনে রেকর্ড করোনা শনাক্ত

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা