ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ৫৬ লাখ

সাননিউজ ডেস্ক: বিশ্বে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ লাখ মানুষ। এ সময় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে এবং মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র রয়েছে। মৃত্যুর তালিকায় এরপরই রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, মেক্সিকো, ব্রাজিল ও পোল্যান্ডের অবস্থান। বিশ্বব্যাপী আক্রান্তদের সংখ্যা ৩৫ কোটিতে পৌঁছেছে এবং মৃত্যু ৫৬ লাখ ৯ হাজার ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস রবিবার (২৩ জানুয়ারি) ভোরে জানায়, শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৫৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৬ লাখ ৯ হাজার ৬৮৪ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭ লাখ ৯৫ হাজার ৮৯৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে সাড়ে সাত লাখের অধিক। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত বলে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৪ কোটি ৯৭ লাখ সাত হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গেল এক দিনে বিশ্বে মহামারি করোনা থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে ফরাসি জনগণ। একই সময়ে ফ্রান্সে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন তিন লাখ ৮৯ হাজার ৩২০ জন। আর মারা গেছেন ১৬৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ফরাসি ভূখণ্ডে এক কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৮১৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন এক লাখ ২৮ হাজার ৫১৪ জন।

অপরদিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৩১৪ জন। আর মৃত্যুবরণ করেছেন ৮৪১ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন আট লাখ ৮৮ হাজার ৬২৩ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা