স্বাস্থ্য

নার্সিং সেবা পাবেন এখন ঘরে বসেই

সান নিউজ ডেস্ক: বাসায় অসুস্থ কিংবা বয়স্ক বাবা-মা ও সন্তানের সঠিক চিকিৎসা ও পরিচর্যা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। বিশেষ করে কর্মজীবীদের ক্ষেত্রে বিষয়টি বেশি দুঃশ্চিতার। আবার অনেক রোগীকে ইচ্ছে থাকা সত্বেও হাসপাতালে রাখা সম্ভব হয়না।

এ রকম ক্ষেত্রে অনেকেই একজন দক্ষ নার্স বা কেয়ারগিভার খুঁজে থাকেন। সেই সমস্যারই সমাধান নিয়ে এসেছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেবাঘর।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত এমপি একরামুল

অ্যাপসের মাধ্যমে সহযেই নিজ নিজ এলাকার দক্ষ ও অভিজ্ঞ নার্স খুঁজে পেতে সহায়তা করছে সেবাঘর অ্যাপ। চাহিদা অনুযায়ী সার্টিফাইড নার্সরা রোগীর বাসায় গিয়ে সেবা দিবেন। সেবা আদান প্রদানের ক্ষেত্রে শতভাগ নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে সেবাঘরের সিইও তানজীল আহমেদ বলেন, সেবাঘর মুলত প্রযুক্তির সাহায্যে চিকিৎসা সেবাকে সহজে ও ঝামেলামুক্তভাবে সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতে কাজ করছে। সঙ্গত কারনেই অনেক রোগীকে বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যেতে হয়। কিন্তু আমাদের দেশে রোগীর বাড়িতে গিয়ে সেবা দিবে এমন দক্ষ নার্স বা কেয়ারগিভার পাওয়া দুস্কর।

জীবন রক্ষায় সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে

তবে বর্তমানে সে অবস্থার পরিবর্তন হচ্ছে। আমাদের অ্যাপসে অনেক দক্ষ নার্সরা স্বতস্ফূর্তভাবে রেজিস্ট্রেশন করছেন। সঠিক ও মানসম্মত সেবার নিশ্চিত করতে আমাদের ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট সেন্টার রয়েছে। রোগী বা তার স্বজনরা সহজেই সরাসরি পছন্দমতো নার্স বেছে নিতে পারবেন এখান থেকে। রয়েছে কর্মঘন্টা বা চুক্তি ভিত্তিক সেবা দেয়ার সুযোগ।

সেবাঘর অ্যাপসের এই উদ্যোগ বিভিন্ন হাসপাতালে কর্মরত ও অভিজ্ঞ নার্সদের জন্যও বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছে এমনটাই মনে করছেন সেবাঘরের নার্সরা। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্টাফ নার্সদের ক্ষেত্রেও সেবাটি বাড়তি সুযোগ বলে মনে করছেন সেবাঘরে নিয়োজিত নার্সরা। ঘরে বসে এই সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে সেবাঘর অ্যাপটি https://sotly.me/sebaghar ইন্সটল করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা