স্বাস্থ্য

করোনায় মৃত্যু ছাড়াল ৫০ লাখের বেশি 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (বুধবার সকাল ১০ টা পর্যন্ত) বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ২০৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৬১ জনের মৃত্যুর পাশাপাশি একইসময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৮৯৬ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ১০৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১২১ জনের।

করোনায় হতাহতের দিক থেকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে ৬৭ জন, তুরস্কে ১৮১ জন, পোল্যান্ডে ৫৩৭ জন, হাঙ্গেরিতে ১৯৫ জন, স্লোভাকিয়ায় ১০১ জন, ভিয়েতনামে ২৫২ জন ও মেক্সিকোতে করোনায় মারা গেছেন ৪৯ জন।

সানসনিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা