ফাইল ফটো
স্বাস্থ্য

একদিনে ৫৪ লাখ জনকে দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক: একদিন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজের নির্ধারিত দিন ছিল।

এদিন ২ লাখ ৪৭ হাজার ৬৬২ জন প্রথম ডোজ পেয়েছেন। আর এ দিন সব মিলিয়ে ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিপ্তর এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

দেশে মোট ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯৮১ ডোজ দেওয়া হয়েছে। এখন মজুত আছে ৮৯ লাখ ৭৯ হাজার ৪৩৯ ডোজ টিকা।

এ পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭৩ জনকে প্রথম ডোজ এবং ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনা টিকা পেতে ৫ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ১৮৭ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা