ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৫ কোটি ৬০ লাখ টিকাদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৬৯২ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন তিন কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩২৭ জন এবং এক কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৩৬৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

টিকাগুলো দেওয়া হয়েছে- চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ১০ হাজার ২৯৮ জনকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮০০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ২২ হাজার ১৮৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৬৭০ জন এবং এক লাখ ৩৮ হাজার ৩১৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। মডার্নার টিকা প্রথম ডোজ পেয়েছেন ৪০৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৭ জন।

এ পর্যন্ত করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২২১ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা