ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে আবারও বাড়লো সংক্রমণ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৭৮৪ জনে। একই সময়ে জেলায় আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান থেকে দেখা যায়, জেলায় আবারও বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এর আগে শুক্রবার জেলায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিলো ২৮ জনের।

শনিবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এই তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার এক দশমিক ৯৩ শতাংশ।

তিনি জানান, গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা