স্বাস্থ্য

এড়িয়ে চলুন পাঁচ সমস্যা

সান নিউজ ডেস্ক: আমরা নারীরা সংসারের নানা খুঁটিনাটি ব্যাপারে মনোযোগী হলেও নিজেদের শারীরিক সমস্যাগুলোর দিকে নজর দিতে চাই না, বা এড়িয়ে চলি। মাথা ব্যাথা বা পেট ব্যাথার মতো বিষয়গুলোকে তো পাত্তাই দেই না। হয়তো ঘরের মেডিসিন বক্সে পরে থাকা ব্যাথানাশক ওষুধ খেয়ে তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেই। কিন্তু শরীরের এমন কিছু সমস্যা আছে যেগুলোকে অবহেলা করা ঠিক নয়। দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কেননা এসব সমস্যাগুলোকে সময়মতো সারিয়ে তুলতে না পারলে পরে জটিল আকার নিতে পারে। নিচে এমন কিছু সমস্যার কথা উল্লেখ করছি।

১. রুটিন চেকআপ

আমাদের অনেকেই আছেন যারা গুরুতর কোনও সমস্যায় না পড়লে চিকিৎসকের কাছে যেতে চাই না। কিন্তু বছরে একবার রুটিন চেকআপ সবার জন্যই জরুরি। আর আপনি যদি ডায়াবেটিস, হৃদরোগ বা এজাতীয় কোনও ক্রনিক ডিজিজের রোগী হন, তাহলে তো কথাই নেই-নিয়মিত ডাক্তার দেখাতে হবে। সেক্ষেত্রে ডাক্তারের দেয়া অ্যাপয়েন্টমেন্ট কখনই মিস করা ঠিক হবে না। আর যারা সুস্থ আছেন তারাও বছরে কমপক্ষে একবার রুটিন চেকআপে যেতে পারেন।

২. দাঁতের সমস্যা

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান দাঁত। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। নিয়মিত ডেন্টিস্টের কাছে যেতে হবে। এতে করে দাঁতের ক্ষয়, মুখের দুর্গন্ধ, মাড়ি ও ক্যাভিটিসের নানা ধরনের সমস্যা থেকে রেহাই মিলবে। বছরে অন্ততপক্ষে তিনবার ডেনিটিস্টের শরণাপণ্ণ হওয়া জরুরি।

৩. চর্মরোগ

শরীরের অনেক সমস্যার মতো ত্বকের সমস্যাকে আমরা গুরুত্ব দেই না। খুব কম মানুষই ডরমেটলজিস্টের কাছে যান। কিন্তু ত্বক বা চামড়ার যে কোনও ছোটখাট সমস্যাকে অবহেলা করা ঠিক নয়। ত্বকে কোনও র‌্যাশ বা এলার্জি দেখা দিলে সাথে সাথে ডরমেটলজিস্ট দেখানো জরুরি। বছরে কমপক্ষে একবার চর্ম চিকিৎসক দেখানো যেতে পারে।

৪. ব্রেস্ট ক্যানসার

নারীদের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যানসার বাড়ছে। কেবল নারী নয়, অনেক পুরুষও এতে আক্রান্ত হচ্ছেন। তাই স্তনে ব্যাথা এবং নিপলসের রং বদলে গেলে কিংবা অস্বাভাবিক কিছু দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে ছুটে যেতে হবে। কেননা আগেভাগে স্তন ক্যানসার শনাক্ত হলে এবং সঠিক চিকিৎসা পেলে এই রোগ সারিয়ে তোলা সম্ভব।

৫. চোখের চিকিৎসা

দেহের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ হচ্ছে চোখ। আজকাল ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে আমরা কম বেশি সবাই চোখের সমস্যায় ভুগছি। শুষ্ক হয়ে যাচ্ছে চোখ এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে দৃষ্টিশক্তি। তাই চোখে যে কোনও ধরনের সমস্যা দেখা দিলেই দ্রুত চোখের ডাক্তারের কাছে যেতে হবে। চশমা নেয়ার পরামর্শ দিলে দ্রুত তা নিয়ে নেয়াই শ্রেয়। সমস্যা ছাড়াও বছরে ২/৩ বার চোখের চেকআপ জরুরি। এর ফলে চোখের বড় কোনও ড্যামেজ এড়ানো যায়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা