ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৫৩৫ জন। পাশাপাশি সুস্থ রোগীর সংখ্যা ২১ কোটি ছাড়িয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৭৮ হাজার ৬৯৪ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৬৯৪ জন। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ কোটি ৩ লাখ ৯৪ হাজার তিনজন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ১১ হাজার ২২২ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ২০ হাজার ৯৫৪ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৭৮১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৫৫৭ জন।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৩ লাখ ৮১ হাজার ৭৯০ জন। এর মধ্যে ৫ লাখ ৯৫ হাজার ৫২০ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৩ লাখ ৮৩ হাজার ২৪৩ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা