ফাইল ফটো
স্বাস্থ্য

টিকা মজুদ ১ কোটি ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সর্বমোট চার কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ করোনা টিকা এসেছে। মোট তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ টিকা প্রয়োগ হয়েছে। এ মুহূর্তে টিকা মজুদ রয়েছে এক কোটি ৫ লাখ ৫৩ হাজার ১৮৪ ডোজ।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবারই টিকা প্রয়োগ হয়েছে ৬ লাখ এক হাজার ২৭৯ ডোজ। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ রয়েছে। এদিকে এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এগুলো দেওয়া হয়েছে চীনের সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার ভ্যাকসিন।

অধিদপ্তর জানায়, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৪০৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১৬ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৬৩০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭০ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন তিন লাখ ৯ হাজার ৩৫৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৫৯ জন। মডার্নার টিকা প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ৪১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৬৯৬ জনকে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা