ফাইল ফটো
স্বাস্থ্য

তিন কোটি ৯০ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, প্রথম ডোজ নেওয়া এক কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ পুরুষ এবং এক কোটি ২ লাখ ৯৩ হাজার ২৪৮ নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন আর নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৬৫২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার ৯২৩ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা