স্বাস্থ্য

ঢামেকে প্রবাসীদের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে টিকার সংকট থাকায় প্রবাসীদের ফাইজারের টিকা দান বন্ধ ছিল। প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে আবরও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া শুরু হয়েছে।

তারা জানায়, ফাইজারের পাশাপাশি সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান রয়েছে।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, আমাদের হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইজারের ভ্যাকসিন (প্রথম ডোজ) নিয়েছেন ৪২৬ জন। সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৬৫ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ জন।

তিনি আরও বলেন, এখানে দুটি টিকা কেন্দ্রের মধ্যে একটি চালু রয়েছে। নিবন্ধনকৃতদের মধ্যে যারা এসএমএস পেয়েছেন, তারা ব্যতীত কেউ টিকা নিতে পারবেন না।

প্রসঙ্গত, প্রবাসীরা বেশ কিছু দিন ধরে ফাইজারের টিকা নিতে না পেরে আন্দোলন করে আসছেন। আজ অনেকেই ফাইজারের প্রথম ডোজ নিতে পেরে আনন্দিত।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা