স্বাস্থ্য

ময়মনসিংহে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের দু’জন করোনা আক্রান্ত হয়ে এবং অন্য দু’জন করোনা উপসর্গ নিয়ে মমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে ময়মনসিংহের ভালুকার আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার গোলাম মোস্তফা (৬০) মারা গেছেন। এছাড়া একই সময়ে ময়মনসিংহ সদরের নজিরন নেছা (৭০) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার জোবেদা বেগম (৯০) করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, করোনা ইউনিটে গত একদিনে নতুন ৮ জন ভর্তিসহ বর্তমানে মোট ১০৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ছয় জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

অন্যদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় ২৪ ঘণ্টায় ৩৫৯ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৮৬ শতাংশ। এ পর্যন্ত পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১১ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা