-ফাইল ছবি
স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত ৯৭, মৃত্যু ২

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১ লাখ ৯৬২ জনে এবং মৃত্যু ১ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলার ৫৭২ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের মধ্যে করোনা উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া ও সন্দ্বীপে ১ জন করে, আনোয়ারায় ২ জন, সীতাকুণ্ডে ৩ জন, সাতকানিয়ায় ৫, রাউজানে ৬, হাটহাজারীতে ১৮ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা