স্বাস্থ্য

ময়মনসিংহে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়।

তাদের চারজন ময়মনসিংহের ও নেত্রকোনার একজন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৯৫)। এছাড়া ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁও উপজেলার জাফর উল্লাহ (৫৮), ত্রিশাল উপজেলার আয়েশা (৭৮) এবং নেত্রকোনা কমলাকান্দা উপজেলার গিয়াস উদ্দিন (৭৩) উপসর্গ নিয়ে মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ ১৪৯ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন।

প্রসঙ্গত, গত আগস্টে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়। তার আগের মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা