স্বাস্থ্য

আগস্টে করোনায় মৃত্যু ৫ হাজার ৪ শ জনের

ফারুক আহমাদ আরিফ: বাংলাদেশের রাজনীতিতে আগস্ট মাস যেমন গুরুত্বপূর্ণ। তেমনি যেনো করোনাতেও সেই প্রভাব দেখিয়ে বিদায় নিলো মাসটি। এ মাসে করোনায় একের পর এক রেকর্ড ভাঙা-গড়া দেখা যায়। ৫, ৭ ও ১০ আগস্ট দেশের সর্বোচ্চ মৃত্যু দাঁড়ায় ২৬৪ জনে। আবার ২৮ আগস্ট মৃত্যু নেমে আসে ৮০ জনে। শনাক্তের দিকেও কোনোভাবে কম যায়নি মাসটি। ২ আগস্ট এক দিনে শনাক্ত দাঁড়ায় ১৫ হাজার ৯৮৯ জনে। অপরদিকে সুস্থতার দিক দিয়েও আগস্ট এগিয়ে। ৮ আগস্ট সারাদেশে ১৬ হাজার ৬২৭ জন সুস্থ হয়। করোনায় বাংলাদেশে আগস্ট এক মনে রাখার মাসই বটে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি আগস্ট মাসে প্রাণ যায় ৫ হাজার ৪ শত ২০ জন মানুষের। মঙ্গলবার (৩১ আগস্ট) ৮৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা দাঁড়ায়। ১৮ মার্চ ২০২০ সাল হতে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত করোনায় মৃত্যু হয় ২০ হাজার ৬৮৫ জনের। আর আগস্ট মাসেই মৃত্যু হয় ৫ হাজার ৪ শত ২০ জন মানুষের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ১৯৫ জনে।

চলতি আগস্ট মাসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিগুলোর তথ্য পর্যালোচনা করে এ কথা জানা যায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

আগস্ট মাসে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৭৯১ জনের। ৮ মার্চ ২০২০ সাল হতে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত করোনা শনাক্ত হয় ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের দেহে। শুধু আগস্ট মাসে শনাক্ত হয় ২ লাখ ৫৫ হাজার ৭৯১ জনের দেহে। এখন পর্যন্ত ১৫ লাখ ৬১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আগস্ট মাসে সুস্থ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৯৪। ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত সুস্থ হয় ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

চলতি মাসের প্রথম সপ্তাহে মৃত্যু হয় ১৭২৬ জনের, দ্বিতীয় সপ্তাহে ১৫৭৭ জনের, তৃতীয় সপ্তাহে ১১৫৫ ও চতুর্থ সপ্তাহে ৯৬২ জনের। এ মাসে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২০ জনের।

চলতি মাসের প্রথম সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয় ৯৩ হাজার ৯১১ জন, দ্বিতীয় সপ্তাহে ৬৮ হাজার ৮২২ জন, তৃতীয় সপ্তাহে ৪৪ হাজার ৯৭৬ জন ও চতুর্থ সপ্তাহে ৪৮ হাজার ৮২ জন। এ মাসে শনাক্ত হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৭৯১ জনের।

চলতি মাসের প্রথম সপ্তাহে সুস্থ হয়েছে ১১ লাখ ৬০৮ জন, দ্বিতীয় সপ্তাহে ১ লাখ ৮১৪ জন, তৃতীয় সপ্তাহে ৭৯ হাজার ৬৩২ ও চতুর্থ সপ্তাহে ৬৯ হাজার ৮৪০ জন। এ মাসে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৮৯৪ জন।

ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেনকে আগস্ট মাসের করোনায় মৃত্যু, সংক্রমণ ও সুস্থতা বিষয়ে প্রশ্ন করতে তিনি সান নিউজকে বলেন, আগস্ট মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছিলো। সেখানে থেকে ফিরে আসা সম্ভব হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮০ শতাংশ মানুষই হাসপাতালে ভর্তি হতে পারে না। তার মধ্যে ২০ শতাংশ হাসপাতালে ভর্তি হলেও মাত্র ১৫ শতাংশ রোগী বাঁচে এবং ৫ শতাংশ করোনা রোগীর মৃত্যু হয়।

তিনি বলেন, আমাদের খুব খেয়াল করে চলতে হবে কেননা গুচ্ছভিত্তিক সংক্রমণটি খুবই ভয়াবহ। এ থেকে রেহাই পাওয়া কঠিন। সেক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা এক সাথে খেলাধুলা করে অথবা একই রুমে থাকবে তাদের ভিন্ন রুপে না যাওয়ায় ভালো হবে। কেননা পুলিশরা ব্যারাকে এক সঙ্গে থাকে সেখানে তারা আক্রান্তও বেশি হয়েছে।

তিনি বলেন, একটি দিয়াশলাইয়ের আগুন হয়তো বেশি কিছু না তবে খড়ের গাদায় আগুন লাগলে যেমন ভয়াবহ হয়ে উঠে তেমনি গুচ্ছভিত্তিক সংক্রমণও ভয়াবহ। সবাইকে সচেতন হয়ে চলতে হবে। এখন হয়তো করোনায় মৃত্যু বা শনাক্তের সংখ্যা কমছে এটি যে আবার উল্টি মারবে না তার কোনো নিশ্চিয়তা নেই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা