স্বাস্থ্য

পরিবেশমন্ত্রীর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর প্রদান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসার জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার ও সাতটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে ।

সোমবার (৯ আগস্ট) বিকেলে পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ টি অক্সিজেন সিলিন্ডার এবং ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

এর পূর্বে, আজ দুপুরে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশমন্ত্রী ৪টি অক্সিজেন সিলিন্ডার, ৬ হাজার ৮০০ লিটারের ২টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪টি ফ্লো মিটার প্রদান করেন। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ। এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এছাড়া, সারাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ব্যক্তিগত উদ্যোগেও রোগীদের চিকিৎসায় বিভিন্নভাবে সাহায্য করছে। মন্ত্রী বলেন, সরকার গণটিকা প্রদান শুরু করেছে, পর্যায়ক্রমে সকল নাগরিকেই কোভিড টিকা দেয়া হবে। করোনাভাইরাস মোকাবিলায় দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা