স্বাস্থ্য

ডেঙ্গুতে নতুন শনাক্ত ২১০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮১ জন। ঢাকার বাইরে রোগীর সংখ্যা ২৯। সারাদেশে মোট ৪৭৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (৮ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২২৪ জন শুক্রবার (৬ আগস্ট) ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ আগস্ট সকাল ৮টা থেকে ৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ১৮১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৯ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৩৯ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৩১৯ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছে তিন হাজার ৩১২ জন।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখানে কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা