স্বাস্থ্য

করোনায় দু’দিনে প্রাণ গেলো তিন ডাক্তারের

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এই তিনজনের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন। সোম ও মঙ্গলবার এই তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। আর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এএফএম শফিউদ্দিন পাতা।

এতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ (শাফী)।

বিএমএ জানায়, ৫০ বছর বয়সী ডা. শামীম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী।ডা. শফিউদ্দিন ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী।তিনি বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান।আর ৪৬ বছর বয়সী ডা. জাকিয়া রশীদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী।

এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএমএ।

করোনায় গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশে প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।সেই থেকে এখন পর্যন্ত ১৮০ জন চিকিৎসকের প্রাণ কেড়েছে এই করোনাভাইরাস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা