স্বাস্থ্য

বাংলাদেশে করোনায় মৃত্যু ২০ হাজার

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ জুলাই দেশে মৃত্যুর সংখ্যা ১৯ হাজার অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ১৯ হাজার ৪৬ জন। মাত্র ৪ দিনে এই সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

বুধবার (২৮ জুলাই) নতুন করে ২৪ ঘণ্টায় ২৩৭ জন মারা গেছেন। এর আগের দিন এ যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ড ২৫৮ জন মারা যান। বুধবার মৃতদের মধ্যে পুরুষ ১৪৯ জন ও নারী ৮৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে। এদিকে দেশে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্য ১২ লাখ ছাড়িয়েছে। নতুন আক্রান্ত হয়েছে এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক ১৬ হাজার ২৩০ জন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় এদিন মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। নতুন করে ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৭ জন সরকারি হাসপাতালে, ৫৭ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে নতুন করে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৪৪ শতাংশ। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন। ঢাকায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৫৪ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা