স্বাস্থ্য

অক্সিজেন এক্সপ্রেসে দেশে আসছে দুইশ এলএমও

কূটনৈতিক প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশের জন্য ১০টি কন্টেইনারে ২০০ এমটি তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহণ করবে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস। ইতোমধ্যে সকাল ৯টা ২৫ মিনিটে এসব লোডিং সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জুলাই) নয়া দিল্লী থেকে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে।

তাতে বলা হয়েছে, অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় রেলপথ অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত, ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।

আজ রাতে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহণ করা হবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

ইতোমধ্যে সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং দেশের চলমান কোভিড মোকাবিলায় আমাদের অংশীদারদের সমর্থন করার জন্য দেশের হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে।

ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা