স্বাস্থ্য

রাতে আসছে ২৫০ আইসিইউ ভেন্টিলেটর

নিজস্ব প্রতিবেদক: দূরে থাকলেও মানুষের মন পড়ে থাকে জন্মস্থানকে ঘিরে। প্রত্যেকেই চায় নিজের দেশের জন্য কিছু করতে। এমন চিন্তা ও প্রধানমন্ত্রীর আহ্বানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ এ কথা জানান।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় উপকরণ সংকটের আশঙ্কার মধ্যে আইসিইউ ভেন্টিলেটরগুলো আসার খবর এলো।

এবিএম আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছে আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। আজ রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি জানান, এসব আইসিইউ ভেন্টিলেটর গ্রহণে বিমানবন্দরে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলেন, যুক্তরাষ্ট্রে বসবাস করা চার চিকিৎসক নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মাসুদুল হাসান, সাবেক সিনিয়র ইউএন কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ও কানাডায় বসবাস করা চিকিৎসক আরিফুর রহমানের তত্ত্বাবধানে এগুলো আমার নামে পাঠানো হচ্ছে।

আইসিইউ ভেন্টিলেটরগুলো বর্তমানে দিল্লিতে অবস্থান করছে। আটটার মধ্যে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা