স্বাস্থ্য

করোনায় কম বয়সীদের মৃত্যু বাড়ছে

সাননিউজ ডেস্ক: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ঈদের আগে লকডাউন তুলে নেওয়ার হয়েছে। চলতি জুলাই মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মহামারীর দেড় বছরে আগের সব মাসকে ছাড়িয়ে যাচ্ছে। এ নিয়ে হতাশ কণ্ঠে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, আগে আমরা যেমনটা পেরেছি, পেশেন্ট শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আসলে আমরা চিকিৎসা করে ভালো করতে পেরেছি। এখন আগে আসলেও আমরা কিছু করতে পারছি না। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আমরা ভাইরাসের কাছে হেরে যাচ্ছি।

ডেল্টার সংক্রমণ নগর ছাড়িয়ে গ্রামে পৌঁছে যাওয়া এবং আক্রান্ত কম বয়সীদের মৃত্যু বেড়ে যাওয়া বিপর্যয়কর এই পরিস্থিতি তৈরি করেছে বলে চিকিৎকদের ভাষ্য।

গত বছরের এই সময়ের সঙ্গে এবারের পার্থক্য তুলে ধরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল বলেন, গত বছরে সংক্রমণ শুধু ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে ছিল। এবার ঢাকার বাইরেও সংক্রমণ ছড়িয়েছে ব্যাপক আকারে।

ডা. আহমেদুল কবীর বলেন, একটা সময় আমরা বলতাম, বয়স্ক যাদের কোমর্বিডিটি বেশি, তারা মারা যাচ্ছে। কিন্তু এখন দেখছি ইয়াংরাও মারা যাচ্ছে।

ভারতে উদ্ভূত ডেল্টা ভ্যারয়েন্টের স্থানীয় সংক্রমণ ঘটায় গত এপ্রিলে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, সংক্রমণ ও মৃত্যুর বিচারে গত এপ্রিলের পর ভয়াবহ মাস ছিল জুন। চলতি জুলাইয়ের অর্ধেক শেষ হতেই বোঝা যাচ্ছে, এটিই হতে যাচ্ছে ভয়াবহতম মাস।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, গত বছরের জুন মাসে ৯৮ হাজার ৩৩০ জন এবং জুলাই মাসে ৯২ হাজার ১৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এ বছর এপ্রিলে রেকর্ড ১ লাখ ৪৭ হাজার ৮৩৭ জন, জুনে ১ লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

আর জুলাইয়ের ১৮ তারিখ পর্যন্তই ১ লাখ ৯০ হাজার ৭৩১ জন রোগী শনাক্তের হিসাব পাওয়া যাচ্ছে। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে সাড়ে ১০ হাজার জন। একই অবস্থা দেখা যাচ্ছে, কোভিড-১৯ রোগীদের মৃত্যুর ক্ষেত্রেও।


গত বছর জুনে ১ হাজার ১৯৭ জন এবং জুলাইয়ে ১ হাজার ২৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এ বছরের এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের পর জুনে ১ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা