স্বাস্থ্য

ঈদের চারদিন গণটিকা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মধ্যে করোনারোধী টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি এই সংস্থাটির এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন কুরবানি ঈদের সরকারি ছুটির দিনগুলোতে গণটিকাদান কার্যক্রম বন্ধ রাখা হবে। ঈদ উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শুক্রবার যুক্ত হয়ে চার দিনের ছুটিতে টিকা দেয়া বন্ধ থাবে। এমনিতেও স্বাভাবিকভাবে শুক্রবার টিকা দেয়া বন্ধ থাকে। তাই শনিবার থেকে স্বাভাবিকভাবে আগের নিয়মে টিকাদান কর্মসূচি চলবে।

এ দিকে কুরবানি ঈদ উপলক্ষে তিন ৱদিনের বেশি ছুটির অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া করোনা সংক্রমণের বিস্তাররোধে ঈদের এক দিন পর আবার কঠোর লকডাউনে যাচ্ছে দেশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এবার ঈদে বাড়ি না যাওয়ার কথাও বলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন বলেন, আগের ঈদের মতো এই ঈদের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে ছুটির দিনের মতো আগামী ঈদেও বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম। আমরাও এটা বন্ধ রাখব।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা