স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত হাজার ছাড়াল

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে প্রথমবারের মতো একদিনে হাজারো নমুনায় করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে মারা গেছে ১০ জন। বুধবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১০০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৫২ জন ও বিভিন্ন উপজেলার ৩৫১ জন রয়েছেন। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ।

প্রতিবেদনের পরিসংখ্যান মতে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন, শেভরন ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ২৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ঘটেছে ১০ জনের। এর মধ্যে ৪ জন নগরের ও ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এর আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৯৫৫ জন। মারা গিয়েছিলেন ১০ জন। সোমবার (১২ জুলাই) শনাক্ত হয়েছিলেন ৮২১ জন। মারা গিয়েছিল ৯ জন। যা ওইদিনের সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ প্রসঙ্গে বলেন, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় চট্টগ্রামে প্রতিদিন আক্রান্ত বাড়ছে। সংক্রমণ থেকে বাচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু দু:খের বিষয় চট্টগ্রামের অধিকাংশ মানুষের মাঝে বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না।

প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান। এরপর থেকে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯৪৯ জন নগরের, ১৫ হাজার ৮৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আর এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮০০ জন। এর মধ্যে ৫০৮ জন নগরের, ২৯২ জন উপজেলার বাসিন্দা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা