স্বাস্থ্য

ঝিনাইদহে করোনায় ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। মৃতদের মধ্যে সাতজনের দেহে করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫৩।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৬৭১ জনের। সেখান থেকে কুষ্টিয়া, ঢাকা ও ঝিনাইদহ ল্যাব থেকে ২১ হাজার ১৪৭ জনের ফলাফল এসেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৪৫ জন।

তাদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় দুই হাজার ৬৩৩ জনের, শৈলকুপায় ৭৯৮ জনের, হরিণাকুন্ডুতে ৪৬২ জনের, কালীগঞ্জে এক হাজার ৯০ জনের, কোটচাঁদপুরে ৫১২ জনের ও মহেশপুরে ৪৫০ জনের করোনা পজিটিভ আসে।

আরও জানা যায়, এর মধ্যে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৫ জন। তাদের মধ্যে ঝিনাইদহ সদরে ১ হাজার ৮২০ জন, শৈলকুপায় ৪০০, হরিণাকুন্ডুতে ২১৪, কোটচাঁদপুরে ২০৪, কালীগঞ্জে ৭১১ ও মহেশপুরে ২৫৬ জন। এ ছাড়া চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০৮ জন। বাকিরা চিকিৎসাধীন আছেন।

জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৫৩-এর মধ্যে সদর উপজেলায় ১১২ জন, শৈলকুপায় ১৫, কালীগঞ্জে ৫, হরিণাকুন্ডুতে ৬ ও মহেশপুরে ৫ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে নতুন করে ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা