স্বাস্থ্য

খুলনার চার হাতপাতালে মৃত্যু ২৭ জনের

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার চার হাসপাতালে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২৩ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

শুক্রবার (৯ জুলাই) সকালে খুলনার চার হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন ও আবু নাসের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গার আবুল কালাম আজাদ (৪৬), সদরের হোসনেয়ারা (৫৫), দৌলতপুরের রোকেয়া (৬০), রূপসার বাবুল মোল্লা (৫০), যশোরের কদমতলা এলাকার জুলেখা (৫৭), বাগেরহাটের মোড়েলগঞ্জের কুমুদ মন্ডল (৭৮) ও নড়াইলের পুষ্প রানী (৬৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন। যার মধ্যে রেডজোনে ১২৬ জন, ইয়ালোজোনে ৩১ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- মহানগরীর বানিয়াখামার মমতাজ (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রুপসার মোজাফফর শেখ (৬০), রুপসার হানিফ মোড়ল (৬৫) ও নড়াইলের মুলতাহির এলাকার রমেসা (৭৫)।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- যশোরের নওয়াপাড়ার কুলসুম বেগম (৭০), ফাতেমা (৭৫) ও আনোয়ারা (৪৫), খুলনার রূপসার মর্জিনা বেগম (৬৫), দিঘলিয়ার আব্দুল হাকিম (৪৫), খুলনা সদরের রুবিনা (৫০), খালিশপুরের সেলিম সিকদার (৫৮), খুলনার মোস্তফা (৪০) ও ডুমুরিয়ার বিঞ্চু মন্ডল ও আবেদা (৬৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। তার মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মোড়লগঞ্জের ইউনুস আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। এখানে ভর্তি রয়েছেন ৪৫ জন রোগী। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন ও বাড়ি ফিরেছেন তিনজন।


সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা