স্বাস্থ্য

চট্টগ্রাম মেডিকেলের ১৫৬ ডাক্তার বদলি

চট্টগ্রাম ব্যুরো : করোনা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৫৬ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। তাদেরকে চট্টগ্রামের বিভিন্ন করোনা ইউনিটসহ ফেনী, খাগড়াছড়ি ও ফটিকছড়ি উপজেলায় বদলি করা হয়।

চিকিৎসকদের বেশিরভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষকতায় নিয়োজিত। কয়েকজন হাসপাতালের গাইনি, দন্ত, নাক-কান ও ব্লাড সঞ্চালন ইউনিটে চিকিৎসা সেবা দিতেন।

এ প্রসঙ্গে কথা বলেছেন কোভিড-১৯ মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভাগীয় সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান। তিনি বলেন, চমেক হাসপাতাল থেকে দেড় শতাধিক শিক্ষক-চিকিৎসকের তাৎক্ষণিক বদলি এখানের চিকিৎসা ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করবে। কিন্তু এতে অবাক হওয়ার কিছুই নেই।

তিনি আরও বলেন,যাদের বদলি করা হয়েছে তাদের প্রায় সকলেই স্ব-স্ব বিভাগের চিকিৎসা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। কোভিড চিকিৎসা দিতে প্যাথলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোসার্জন, জেনারেল সার্জন, দন্তরোগ, চক্ষুরোগ, নাক-কান ও গলা রোগ, শিশুরোগ ইত্যাদি সব বিশেষজ্ঞদের ভূমিকা কী? সদর বা উপজেলা হাসপাতালগুলোতে মূলত প্রয়োজন আইসিইউতে কাজ করেন এমন চিকিৎসক এবং কিছু মেডিকেল অফিসার। তা অনুধাবন না করে এ গণবদলিতে আমলাগণ দায় এড়ানোর পথ খুঁজেছেন মাত্র। এতে সমস্যার সমাধান তো হবেই না, সংকট আরও বাড়বে।

মিনহাজুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শ‘খানেক করোনা রোগী চিকিৎসার জন্য ভর্তি থাকেন। এ হাসপাতালটি তাদের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার বা সহকারী সার্জন নিয়ে গত ১৫ মাস সেবা দিয়েছে কোনো অভিযোগ ছাড়াই। এ হাসপাতালে আরও ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্তিতে প্রেরণের কারণ কী? একইভাবে বিআইটিআইডিতে নতুন করে আরও ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাজ কী হবে? কোভিড চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৭-৮ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সিদ্ধান্তটি একেবারে অমুলক।

এ গণবদলির কারণে চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে পড়বে উল্লেখ করে তিনি বলেন, এ বিভাগগুলোতে চিকিৎসা ব্যবস্থাপনায় যে শূন্যতা সৃষ্টি হবে তা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে। মনে রাখা প্রয়োজন- এ হাসপাতাল গড়ে দুই হাজার নন কোভিড রোগীর ভার বহন করে প্রতিদিন। দেড়শ বিশেষজ্ঞ চিকিৎসকের তাৎক্ষণিক বদলিতে এসব রোগীদের দূর্ভোগ এড়ানোর কোনো পথ খোলা থাকবে না। হাসপাতাল নন কোভিড রোগীর মৃত্যুহার কিন্তু কোভিড রোগীর মৃত্যুহারের চেয়ে কম নয়।

এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, বদলির বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোনে এসএমএস দিয়ে জানিয়েছি। এতে চমেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। কারণ কোভিডের সঙ্গে বিভিন্ন বিভাগ জড়িত। এ ছাড়া চমেক হাসপাতালে নন-কোভিড দুই হাজারের বেশি রোগী থাকছে। কোভিড ও নন-কোভিড দুটিই ব্যাহত হবে।

তিনি বলেন, সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে এ গণবদলি করা হয়। বদলি হওয়া চিকিৎসকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগ না দিলে পরের দিন থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদেশ অনুযায়ী, চট্টগ্রামের বিশেষায়িত তিনটি করোনা ইউনিটে চমেক থেকে বদলি করা হয় ১০৬ জন চিকিৎসককে। তাদের মধ্যে ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৬ জনকে বিআইডিআইডিতে বদলি করা হয়। এ ছাড়া ১৮ জনকে খাগড়াছড়িতে, ২৪ জনকে ফেনীতে, ৮ জনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

সান নিউজ/আইকে/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা