স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত ও মৃত্যু বাড়ছেই

চট্টগ্রাম ব্যূরো :
কঠোর বিধিনিষেধের মধ্যেও চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যুও সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬২ জন। মারা গেছেন ৯ জন।

এর আগে দিন সোমবার ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৯ জনের করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪১৪ জন নগরের ও ১৪৫ জন উপজেলার বাসিন্দা ছিল।

মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ সত্ত্বেও চট্টগ্রামে ক্রমেই করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৬২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ৪৪৯ জন নগরের ও ২১৩ জন উপজেলার বাসিন্দা।

আর এ নিয়ে চট্টগ্রামে মোট ৬১ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ হাজার ৮৩০ জন নগরের ও ১৩ হাজার ৭৫৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে দুইজন নগরের ও সাতজন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৩১ জন। এর মধ্যে ৪৮৪ জন নগরের ও ২৪৭ জন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা