স্বাস্থ্য

মমেকে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকে) করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। করোনায় মৃতদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ বেডে ও অপর তিনজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের রেনু বেগম (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫) এবং ওই জেলার ফাতেমা বেগম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে মোট ১৪৯ জন ও আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা